বলিউডে পৌরাণিক চরিত্র সীতা, তামিল সিনেমায় পুলিশ কর্মকর্তা। দুই ইন্ডাস্ট্রিতে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে আলোচনায় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। তার অভিনীত ‘রামায়ণ’ ও ‘ওএম: অপারেশন মোল’ সিনেমা হলে চলছে সাফল্যের সঙ্গে। গতকাল পর্যন্ত ২২ দিনে ‘রামায়ণ’ আয় করেছে ১ হাজার ৭৫৫ কোটি রুপি। অন্যদিকে ছয় দিনে ‘ওএম: অপারেশন মোল’-এর আয় শতকোটি রুপি। এর মধ্যে পরিচালক মণি রত্নমের নতুন সিনেমা ‘ইঞ্জি ভেল্লাম’-এর প্রথম গান ‘আচ্চি আচ্চি’ প্রকাশিত হয়েছে ২৫ নভেম্বর। সেখানে একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছেন সাই। ছোট...