চুল ও নখের রোগের আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয় এবং সর্বশেষ অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের দক্ষতা বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সোসাইটি অব ডার্মাটোলজিক সার্জনস অব বাংলাদেশের (এসডিএসবি) ১১তম আন্তর্জাতিক সম্মেলন, লাইভ ডেমোনস্ট্রেশন ও কর্মশালা। ‘চুল ও নখের রোগের সচেতনতা : ডার্মাটোলজিস্টের ক্রমবর্ধমান ভূমিকা’ শীর্ষক এই আয়োজন মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪৫০ জন চর্ম ও যৌনরোগ...