ট্রাফিক সিগন্যাল আমাদের নিত্যদিনের সঙ্গী। এ ছাড়া
শব্দদূষণ তো আছেই। নগরজীবনের ব্যস্ততা, থেমে থাকা মুহূর্ত আর সম্পর্কের নানা অনুভূতিকে
ঘিরে নতুন গান গাইলেন সংগীতশিল্পী এলিটা করিম। এর শিরোনা, ‘ট্রাফিক সিগন্যাল’। এটি
লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। তিনি বললেন, ‘এলিটার
গায়কীতে বরাবরই আবেগ ও সংবেদনশীলতার জায়গাটি গুরুত্বপূর্ণ। নতুন এই গানেও তার কণ্ঠের
সেই স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে।’
‘ট্রাফিক সিগন্যাল’ নামটিই ইঙ্গিত দেয় শহুরে জীবনের চেনা এক দৃশ্যের।
প্রতিদিনের...