রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ
থেকে পণ্য আমদানিতে ঋণপত্র খোলার (এলসি) শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা
অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর
আমদানির ক্ষেত্রে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ
করা যাবে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের
কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। গতকাল থেকে কার্যকর হওয়া এ নির্দেশনা আগামী ১৫ মার্চ
পর্যন্ত বলবৎ থাকবে।...