চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ-ভ্যাট) রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। মাসটিতে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত কয়েক বছরের মধ্যে কোনো একক মাসে সর্বোচ্চ আদায়। গত অর্থবছরের একই মাসের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা বা ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
এলটিইউর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। চলতি অর্থবছরের একই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২৬ কোটি ২৯...