সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।আটকরা হলেন, বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসএমপি। পুলিশ ও হোটেল ক...