সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সড়কের মুক্তিরখলা সেতু নির্মাণে সরকারি বরাদ্দ ৮ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৫০৮ টাকা। এ কাজ করতে হলে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির নেতা নূরুল ইসলাম নূরুলকে চাঁদা হিসেবে দিতে হবে ১ কোটি টাকা। অস্বীকৃতি জানানোয় ঠিকাদারকে মিথ্যা অভিযোগে করা মামলায় ফাঁসিয়ে করা হচ্ছে হয়রানি। বাসায় পুলিশ পাঠিয়ে পরিবারের সদস্যদের দেখানো হচ্ছে ভয়ভীতি। আতঙ্কে সুনামগঞ্জ ছেড়ে ঢাকায় এসে আশ্রয় নিয়েছেন ঠিকাদার। এখানেই শেষ নয়, বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানোর পরও চাঁদার টাকা না দেওয়ায় এক সপ্তাহ আগে ক্...