সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘সাতক্ষীরার মানুষ অন্যায়ের কাছে মাথানত করতে জানে না। জামায়াতকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা মানুষের সেবা করার অঙ্গীকার করেছি।’আজ সোমবার বিকালে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।এমপি আব্দুল খালেক বললেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে সাতক্ষীরায় ৪৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী নিহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ব...