ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দিনমজুর রমজান মিয়ার সংসারে অভাব-অনটন নিত্যসঙ্গী। এরই মধ্যে ১৬ বছরে পা দিল বড় মেয়েটি। মেয়ের বিয়ের চিন্তায় অস্থির হয়ে ওঠেন বাবা। কেননা, আরও অপেক্ষা করলে মেয়ের বয়স বেড়ে যাবে, এর সঙ্গে বাড়বে যৌতুকের অঙ্কও। তাই শেষসম্বল গরুটি বিক্রির মাধ্যমে করলেন বিয়ের আয়োজন। অবশ্য তাতেও খরচ না মেটায় তাকে নিতে হলো ক্ষুদ্রঋণ। রমজান মিয়া ভেবেছিলেন, মেয়ের বিয়ে দিলে একটি দায় কমবে। কিন্তু পরিবারটি পড়ল নতুন সংকটে। মেয়ের বিয়ের জন্য নেওয়া ঋণের কিস্তি শোধ করতে গিয়ে বন্ধের উপক্রম ছোট ছে...