হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ রবিবার জাতীয় সংসদে প্রশ্নত্তোর পর্বে সম্পূরক প্রশ্নে বিরোধী দলের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ থার্ড টার্মিনালের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন।তিনি বলেন, আন্তর্জাতিক টার্মিনালের প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার কোটি টাকা থেকে কয়েক দফায় বেড়ে ২১ হাজার ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ...