উপকূল রক্ষী বাহিনী বা কোস্ট গার্ডের
পাঁচটি জাহাজের নাম পরিবর্তন হয়েছে। তাতে বাদ পড়েছে ৪ জাতীয় নেতার নাম। জয় বাংলা
নামে অন্য জাহাজটিও নতুন নাম পেয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল
বৃহস্পতিবার জাহাজগুলোর নাম পরিবর্তনের পরিপত্র জারি হয়। তাতে বলা হয়, কোস্ট গার্ডের
চিঠির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তনের এই প্রস্তাব অনুমোদিত হলো।
এই পরিবর্তনের ফলে বিসিজিএস জয় বাংলা
জাহাজটির নতুন নাম হয়েছে বিসিজিএস অদম্য বাংলা।
বিসিজিএস সৈয়দ নজরুল নামের জাহাজটি
নতুন নাম পেয়েছে বিসিজিএস ফিরোজ কবীর। বিসিজিএস...