মলদ্বারের ত্বকে ছোট কোনো ফাটল বা ক্ষত তৈরি হওয়াকে ‘এনাল ফিশার’ বলা হয়। মূলত কোষ্ঠকাঠিন্য, শক্ত মল বা মলত্যাগের সময় অতিরিক্ত চাপের কারণে এটি হয়। নারী-পুরুষের যেকোনো বয়সেই এ সমস্যা হতে পারে।
প্রধান লক্ষণ: মলত্যাগের সময় প্রচণ্ড ব্যথা ও জ্বালাপোড়া। মলের সঙ্গে রক্ত যাওয়া। মলত্যাগের পর দীর্ঘ সময় অস্বস্তি বা ব্যথা থাকা। মলদ্বারের কাছে ছোট মাংসল গুটি বা খিঁচুনি অনুভব করা।
মনে রাখবেন, পায়ুপথে রক্তপাত মানেই ফিশার নয়; এটি পাইলস বা অন্যান্য গুরুতর রোগের লক্ষণও হতে পারে। তাই নিজে থেকে রোগ নির্ণয় না করে বিশ...