নারীর প্রতি সহিংসতা
শুধু স্বামীর বাড়িতেই সীমাবদ্ধ নয়, বাবার বাড়িতেও প্রায় ৬৮ শতাংশ নারী সহিংসতার
শিকার হন বলে এক গবেষণায় উঠে এসেছে। শৈশব থেকেই অনেক মেয়ের চলাফেরা, বন্ধুর বাড়িতে
যাওয়া, বাইরে কাজ করা কিংবা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সীমিত করে দেওয়া
হয়। সময়ের সঙ্গে পরিবারের এই নিয়ন্ত্রণ সমাজে স্বাভাবিক নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত
হয়ে যায়।
‘পিত্রালয়: নারীর প্রতি
পারিবারিক সহিংসতার এক উপেক্ষিত ক্ষেত্র’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে উঠে আসে এসব
তথ্য। সোমবার রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরাম...