প্রবাসী বাংলাদেশিদের দেশে অর্থ সঞ্চয় ও বিনিয়োগ সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব চালু করেছে ট্রাস্ট ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ হিসাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূঁইয়া, হাসনা হেনা চৌধুরী ও মো. কামাল হোসাইন সরকার, এসইভিপি মো. মাহবুব হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোনো প্রাথমিক জমা ছাড়াই সম্পূর্ণ অনলাইনে সঞ্চয়ী, চলতি...