নগরের যেসব এলাকায় মশার বিস্তারের আশঙ্কা বেশি, সেসব জায়গায় নজরদারি বাড়িয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ রবিবার পশ্চিম মাদারবাড়ী, পূর্ব মাদারবাড়ী ও আলকরণ ওয়ার্ডে মশক নিধনে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। অভিযানে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থাপনা ও স্থান ঘুরে দেখেন মশক নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীরা। কোথাও জমে থাকা পানিতে লার্ভা পাওয়া গেলে সেখানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়।
আরও পড়ুন...