ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) ও চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হিসেবে যোগ দিয়েছেন এ ওয়াই এম মোস্তফা। সম্প্রতি ব্যাংকটিতে নতুন এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
নতুন দায়িত্বে ব্যাংকের তথ্যপ্রযুক্তি, ডিজিটাল রূপান্তর ও আইটি পরিকাঠামো শক্তিশালীকরণসহ কৌশলগত লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেবেন এ ওয়াই এম মোস্তফা। ব্যাংকিং প্রযুক্তি, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এন্টারপ্রাইজ আর্কিটেকচারে ২২ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার।