ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় কাটছেই না। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জয়হীন থাকার পর কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। চেলসির কাছে ২-০ গোলে হারের পর সেই চাপ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে ইউনাইটেডের কোচ হিসেবে উনাই এমেরি ও এডি হাউয়ের নাম সামনে এনেছেন সাবেক লিভারপুল মিডফিল্ডার জেমি রেডন্যাপ। তার মতে, এই দুজন কোচই রক্ষা করতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। স্কাই স্পোর্টসকে দেওয়া বক্তব্যে রেডন্যাপ বলেন, ক্যারিকের জায়গায় পরিবর্তন আনার প্রয়োজন হলে বিকল্পের তালিকা খুব বেশি...