রপ্তানি উন্নয়ন তহবিল
(ইডিএফ) পরিচালনায় আরও সমন্বিত ও হালনাগাদ কাঠামো আনতে নতুন মাস্টার সার্কুলার (প্রজ্ঞাপন)
জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে ইডিএফ
ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে, যা আগে ছিল সর্বোচ্চ
১৮০ দিন বা ছয় মাস।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ
ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এ সার্কুলারের মাধ্যমে
ইডিএফ-সংক্রান্ত বিভিন্ন সময়ের নির্দেশনা একত্র করা হয়েছে এবং রপ্তানিমুখী উৎপাদনকার...