সংযুক্ত আরব
আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের (বিপিসি) নবগঠিত কমিটির অভিষেক, ‘বিপিসি
এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বস্তুনিষ্ঠ
সাংবাদিকতার চর্চা, দেশীয় সংস্কৃতির প্রসার এবং প্রবাসীদের
কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন আমিরাতে বসবাসরত
সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রেস ক্লাবের
নবনির্বাচিত সভাপতি ও দুবাই প্রেস ক্লাবের আজীবন সদস্য মামুনুর রশীদের সভাপতিত্বে
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদ...