উদ্যোক্তা,
করপোরেট এক্সিকিউটিভ ও তরুণ প্রফেশনালদের
চাহিদা মাথায় রেখে প্রযুক্তি ব্র্যান্ড
আসুস বাজারে নিয়ে এসেছে নতুন
চমক। লিখেছেন ইমরানুর রহমান
প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে পেশাজীবী ও করপোরেট জগতে ল্যাপটপের সংজ্ঞা এখন সম্পূর্ণ বদলে গেছে। একসময় শুধু দাপ্তরিক কাজ বা এক্সেল শিট পরিচালনার মাধ্যম হিসেবে পরিচিত ল্যাপটপ আজ পরিণত হয়েছে আধুনিক পেশাদারদের বহুমুখী কর্মক্ষমতার মূল চালিকাশক্তিতে। এই ধারায় নতুন মাত্রা যোগ করতে প্রযুক্তি বাজারের অন্যতম শীর্ষ নাম আসুস বাংলাদেশে নিয়ে এসেছে তাদের ফ...