একান্নবর্তী বা যৌথ পরিবারের সঙ্গে কমবেশি পরিচিত সবাই। যেখানে মা-বাবা, সন্তান, দাদা-দাদিসহ সবাই বাস করত একত্রে। যদিও এ ব্যবস্থা নতুন প্রজন্মের অনেকের কাছেই অজানা। কেননা, সময়ের বিবর্তনে একান্নবর্তী পরিবারে ভাঙন শুরু হয়েছে বহুকাল আগেই। এখন অবশিষ্ট যদি থেকেও থাকে, তবে সেটা খুবই নগণ্য। বাস্তবে শহর বা গ্র...