জাপানের এক তরুণ। একসময় নিয়মিত স্কুলে যেতেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। কিন্তু কোনো একসময় তার জীবনে ছন্দপতন ঘটল। স্কুলে যাওয়া বন্ধ হলো। বন্ধুদের ফোনের উত্তর দেওয়া কমে এল। একসময় নিজের ঘরটাই হয়ে উঠল তার পুরো পৃথিবী। দিনের পর দিন কাটতে লাগল কম্পিউটারের সামনে কিংবা বিছানায় শুয়ে। পরিবারের লোকজনের সঙ্গে প্রয়োজন ছাড়া কথাও বলেন না। বাইরে যাওয়ার কথা উঠলেই অস্বস্তি বোধ করেন। এভাবে মাস পেরিয়ে বছর চলে যায়। এমন অভিজ্ঞতা জাপানের অনেক মানুষের জীবনে দেখা যায়। দীর্ঘ সময় ধরে সামাজিক জীবন থেকে নিজেকে গুটিয়ে রাখার...