‘সাজ্জাদ ভাইয়ের সব অটো মাল (উগ্র-একরোখা)। আমার মতো শত শত রায়হান তার স্টোরে পড়ে আছে।’ ‘সাধারণ মানুষ, প্রশাসন ও মিডিয়ার কোনো ভাইয়ের সঙ্গে কোনো শত্রুতা নেই আমার। নেই কোনো প্রতিযোগিতা। সব শেষে একটা কথা বলি— রায়হান রায়হান মিডিয়াতে জিকির না করে কাদের দ্বারা রায়হান তৈরি হয় তাদের আগে খুঁজে বের করুন।’পুলিশের মোস্ট ওয়ান্টেড বা শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা চট্টগ্রামের রাউজানের রায়হান আলমের গত ১৭ ও ২১ আগস্ট ফেসবুকে দেওয়া এ দুটি পোস্ট নজরে এসেছে বাহিনীর।রায়হানের বক্তব্য এবং সম্প্রতি গ্রেপ্তার হওয়া ‘শীর্ষ সন...