টেকনাফের পৌর
কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭-এর
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন
আহমেদকে নেওয়া হয়েছে সেনা হেফাজতে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বরিশাল অফিসার্স
মেস থেকে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নিয়ে ঢাকায় আনা
হয়েছে। বর্তমানে তিনি সেনা কাস্টডিতে রয়েছেন এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী
তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ...