মাত্র ৩ জন দর্শক, অতিকায় এক মিলনায়তন, চোখ-ধাঁধানো আয়োজন আর টানা এক ঘণ্টা ধরে গাওয়া কেবল একটিই গান। শুনে অদ্ভুত মনে হলেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেনেগালিজ-আমেরিকান সংগীতশিল্পী ও প্রযোজক একন। মধ্যপ্রাচ্যের এক ধনী পরিবারের জন্য আয়োজিত এই বিশেষ কনসার্টে এক ঘণ্টা গান গেয়ে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ১০ লাখ মার্কিন ডলার। বর্তমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার বেশি।সম্প্রতি জনপ্রিয় ‘ফ্ল্যাগর্যান্ট’ পডকাস্টে অংশ নিয়ে নিজের দীর্ঘ মিউজিক ক্যারিয়ারের এই অ...