ফুটবল নিয়ে এশিয়ার ব্যাপক জনপ্রিয় একটি সিনেমা প্রায় ২৫ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘শাওলিন সকার’। এর স্পিন-অফ হিসেবে নির্মিত ‘কুংফু সকার’ বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। দুটোই পরিচালনা করেছেন হংকংয়ের অভিনেতা-নির্মাতা স্টিফেন চৌ।
চীনের বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান আর্টিজান গেটওয়ে জানিয়েছে, গত ১১ জুলাই মুক্তির পর ৯ দিনে সিনেমাটির মোট আয় পৌঁছেছে ২১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারে। চলতি বছর চীনা সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম দ্রুতগতির বক্স অফিস সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বব্যাপী ‘কুংফু সকার’ অ...