পটুয়াখালীর ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলেজের শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় বাংলা বিভাগের প্রভাষক মো. রিপন হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মানজুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আদেশে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট এইচএসসি (বিএমটি) ২০২৬ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগ এবং এ-সংক্রান্ত অনলাইন ও ভিডিও প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রভাষক রিপন হোসাইনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বিভি...