চাকরি, আয় আর ভবিষ্যৎ, সবকিছু নিয়েই নতুন করে ভাবতে হতে পারে মাইক্রোসফটের হাজার হাজার কর্মীকে। বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানটি প্রায় ৬০ হাজার কর্মীর জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে। যোগ্য কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে গেলে আর্থিক সুবিধা পাবেন। কিন্তু এই সুযোগের আড়ালে রয়েছে প্রযুক্তি খাতের কর্মসংস্থান নিয়ে বড় প্রশ্ন। এআইয়ের দ্রুত বিস্তারের যুগে কর্মীদের জন্য কতটা নিরাপদ থাকছে প্রচলিত চাকরি?সোমবার, ২৬ অক্টোবর, প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ভারতের নির্দিষ্ট...