‘এআই ফোর্স’ গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একজন ‘সমন্বয়কারী’ নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদীয়মান এই প্রযুক্তি নিয়ে সতর্কতা বাড়ার মধ্যেই এ ঘোষণা দিলেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শনিবার ট্রাম্প জানান, তার প্রশাসন ‘কোনোভাবেই এই শিল্পের প্রবৃদ্ধিতে বাধা দেবে না বা তা দমিয়ে রাখবে না’। একই সঙ্গে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত এআইয়ের উন্নয়ন ধীর করার আহ্বানেরও বিরোধিতা করেন তিনি।এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে একের পর এক সতর্কবার্তার মধ্যে...