আমেরিকার কোম্পানি। আমেরিকার প্রযুক্তি। কিন্তু ডেটা সেন্টার তৈরি হচ্ছে অন্য দেশে। এবার সেই ব্যবসায়িক সিদ্ধান্তের জন্যই বড় অঙ্কের আর্থিক শাস্তির হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার বক্তব্য, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার নির্মাণ করলে তাদের ওপর বড় ধরনের কর আরোপ করা হবে।শুক্রবার (২০ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের জেমস এস. ব্র্যাডি প্রেস ব্রিফিং রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। এশিয়া সফর শেষে দেশে ফ...