নায়রা বয়স ১৪। একসময় স্কুলে দুর্দান্ত খেলোয়াড় ছিল, পড়াশোনায় যেমন ভালো ছিল তেমনি গল্প, গানে, আড্ডায় মাতিয়ে রাখতো সবাইকে। কিন্তু যখন থেকেই নারীত্বের অভিষেক ঘুর্ণিতে পড়ল তখন থেকেই যেন তার সব কাজে অনীহা। বিশেষ করে মাসের ঋতুচক্রর দিনগুলোয় সে যেন হয়ে যায় ভিন্নরূপের মানুষ। রাগ, জেদ, কথায় কথায় কান্না। স্কুল থেকে ফেরার পর অস্বাভাবিকভাবে অলসতা, ক্লাসে মনোযোগের অভাব, অথবা যা পড়ছে তা রাখতে পারছে না মনে। সবকিছুতেই যেন ক্লান্তি। অধিকাংশ অভিভাবকরা কিশোরীদের এ অবস্থার জন্য পড়াশোনার চাপ বেড়ে যাওয়া, ঘুম কম বা জীব...