জনপ্রিয়
ইউটিউবার ও ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী অনুরাগ ডোভাল তার স্ত্রী ঋতিকা চৌহানের
বিরুদ্ধে তুলেছেন বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। নিজের ইউটিউব চ্যানেলে কয়েকটি
ভিডিও, অডিও রেকর্ডিং এবং
বিভিন্ন স্ক্রিনশট প্রকাশ করে এসব অভিযোগের পক্ষে কথিত প্রমাণও উপস্থাপন করেছেন তিনি।
তবে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ঋতিকা চৌহান প্রকাশ্যে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া
জানাননি।
অনুরাগের দাবি, ঋতিকা অন্তঃসত্ত্বা থাকাকালেই তার এক ঘনিষ্ঠ
বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে। সম্প্রতি প্রকাশিত তার নতুন গানকে নিজের জীবনে...