দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি
নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা শাখার
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শনিবার দুপুরে এক সংবাদ
সম্মেলনে এ প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির
আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। লিখিত বক্তব্যে তার ভাষ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে
কয়লাখনিবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে তরিকুল, সালেকিন ও আমিন নিহত হন। এ ঘটনায় বহু
মানুষ আহত হন। পরে আন্দোলনের মুখে ৩০ আগস্ট...