১৯৬৪ সালের এই দিনে উৎক্ষেপণ করা হয় প্রথম ভূ-স্থির যোগাযোগ উপগ্রহ ‘সিনকম ৩’। যোগাযোগ উপগ্রহ হলো পৃথিবী-প্রদক্ষিণকারী এমন একটি ব্যবস্থা, যা সংকেত গ্রহণ করে এবং তা পুনরায় ভূপৃষ্ঠে প্রেরণ করে। এই উপগ্রহগুলো সাধারণত পৃথিবী থেকে প্রায় ২২,৩০০ মাইল উঁচুতে ভূস্থির কক্ষপথে কাজ করে। সিনকম ৩ পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে নিখুঁতভাবে তাল মিলিয়ে তার গতি ও অবস্থান পরিবর্তন করে ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত ‘আন্তর্জাতিক তারিখ রেখা’র ওপর স্থিরভাবে অবস্থান নেয়। কেপ ক্যানাভেরাল থেকে ‘ডেল্টা ডি#২৫’ উৎক্ষেপণযানের সাহায্...