এক অচেনা মাটির সুর একদিন ছুঁয়ে
গিয়েছিল উয়েরা সেথেরের হৃদয়। সেই সুরের টানে
আজ তার হাত ধরে
উত্তরাঞ্চলের শত শত শিশু
বিনা খরচে শিখছে তাদের
মাটির গান, মাটির সুর।
গ্ৰামীণ
মেঠোপথ ধরে এগোলেই গুরু
রাধারানীর বাড়ি, জীর্ণ টিনের ঘর। এই ঘরে
সপ্তাহের দুদিন চলে লোকগানের পাঠ।
দৃশ্যটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের নাওথোয়া
গ্ৰামের মায়ালয় গুরুগৃহের।
নরওয়ের
কবি, আলোকচিত্রী ও গবেষক উয়েরা
সেথের ১৯৯৮ সালে প্রথম
বাংলাদেশে আসেন বন্যাকবলিত এলাকা
পরিদর্শনে। কুড়িগ্রামের চরা...