কুয়েতের আধুনিক ও গতিশীল জীবনযাত্রায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন ও ঐতিহাসিক অধ্যায়। তেলনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে এসে উন্নত অবকাঠামো, টেকসই যোগাযোগ এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থার দিকে বড় ধরনের এক অগ্রযাত্রা শুরু করেছে কুয়েত সরকার। এর অংশ হিসেবেই দেশটির বহুল প্রতীক্ষিত উপসাগরীয় রেল নেটওয়ার্ক প্রকল্পে বাস্তবায়নের পথে এক নতুন ও গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে; সম্পন্ন হয়েছে কুয়েতের প্রধান রেলওয়ে স্টেশনের নকশার প্রথম ধাপ। ২০৩০ সালের মধ্যে পুরো রেল সংযোগ চালুর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দ্রুত এগিয়ে চলছে...