নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর কোলঘেঁষা
ঘাটপাড় এলাকা। সেখানেই ছিল নুরু ডেইরি ফার্ম। তিনবার হাতবদলের পর এখন প্রতিষ্ঠানটি
বন্ধ। মালিক নুরুজ্জামান বর্তমানে দুবাইপ্রবাসী। এই প্রতিষ্ঠানের অনুকূলে বাংলাদেশ
ব্যাংকের উদ্যোক্তা তহবিল থেকে নেওয়া হয়েছিল ৩ কোটি টাকা। বিপরীতে বন্ধক রাখা হয় ৮
বিঘা ১১ শতাংশ জমি। কিন্তু সরেজমিনে দেখা যায়, ওই জমির পুরোটাই মেঘনা নদীর পানি।
স্থানীয়দের অভিযোগ, ভুয়া দলিল দেখিয়ে নারায়ণগঞ্জের
সাবেক এমপি শামীম ওসমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক গভর্নর ফজলে কবির...