বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর সোমবার জাপান সফরে যাচ্ছেন। এ সফর ভবিষ্যৎ সহযোগিতার এমন কিছু প্রস্তাব উত্থাপন করা প্রয়োজন, যা দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক সহায়তা ও শ্রমবাজারের গণ্ডি পেরিয়ে জ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং মানুষের পারস্পরিক কল্যাণের ভিত্তিতে আরও শক্তিশালী করবে।
বাংলা ও জাপানের সাংস্কৃতিক যোগাযোগের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে ব্যক্তিগত জীবন ও পারিবারিক বন্ধনেরও বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯০২ সালে জাপানি শিল্পচিন্তাবিদ ওকাকুরা কাকুজো, যিনি ওকাকুরা তেনশিন নামে বেশি পরিচিত...