মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ঢাকা স্টেডিয়ামে প্রকাশ্যে রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।তিনি বলেছেন, ‘শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির দাবি নিয়ে বিভিন্ন সীমান্তে লাখো মানুষ অপেক্ষা করবে। জনগণ চায় শেখ হাসিনার বিচার। আমরা ঢাকা স্টেডিয়ামে জনতার সামনে শেখ হাসিনার বিচার (বিচারের রায়) কার্যকর দেখতে চাই।’আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন...