উত্তর সিকিমে রাতের অন্ধকারে পাহাড়ের বড় অংশ ধসে পড়ায় তিস্তা ও চিয়াকুং নদীর জলপ্রবাহে সাময়িক বাধা তৈরি হয়েছে। শনিবার, ৫ সেপ্টেম্বর গভীর রাত থেকে রবিবার, ৬ সেপ্টেম্বর ভোরের মধ্যে মঙ্গন জেলার চুংথাং মহকুমার নাগা জঙ্গল এলাকায় এই ধস নামে। প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নতুন করে রাস্তা তৈরির জন্য পাহাড় কাটার অংশই ধসে পড়েছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহত বা আহতের খবর নেই। তবে নদীর গতিপথে মাটি-পাথর জমে যাওয়ায় সতর্ক প্রশাসন।মঙ্গন জেলা প্রশাসন জানিয়েছে যে, থেং টানেলের ঠিক উলটো দিকে নাগা তোসা সড়কের নত...