মুন্সীগঞ্জের গজারিয়ার ১৬ নম্বর উত্তর শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষসংকটের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। ১৯৭৭ সালে নির্মিত বিদ্যালয়ের একটি ভবনের চারটি কক্ষের বিম, ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় চলতি বছরের প্রথম দিকে তিনটি কক্ষে পাঠদান বন্ধ করে দেওয়া হয়। বাকি একটি কক্ষে ঝুঁকি নিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষকেরা।গ্রামীণ সড়কসংলগ্ন চারদিকে সীমানাপ্রাচীরঘেরা বিদ্যালয়টি বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। তবে ভেতরে রয়েছে শ্রেণিকক্ষের সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনের সমস্যা।শিক্ষ...