বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত বিতর্কিত মন্তব্য করে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন। অভিনয়জীবনের শুরুতে সাফল্য পেলেও ধীরে ধীরে গ্ল্যামার দুনিয়া থেকে হারিয়ে যান তিনি। সম্প্রতি নিজের ক্যারিয়ার ধ্বংসের জন্য বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। এবার তনুশ্রীর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন অভিনেত্রী ও কোরিওগ্রাফার হেতাল যাদব।হেতাল জানিয়েছেন, তনুশ্রী ও তার বোন ঈশিতা দত্ত, দুজনের সঙ্গেই কাজ করার সুযোগ হয়েছিল তার। তবে ঈশিতার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হলেও তনুশ্রীর সঙ্গে কা...