বগুড়ার সবুজবাগে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪২) নামে মসজিদের এক ঈমামকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে শহরের সবুজবাগ বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আব্দুল আলীম সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম এবং জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শিশুটি আল আকাবা মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলে পরিবারের কেউ শিশুটিকে নিতে যায়নি। এ সময় মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম শিশুটিকে বাড়িত...