১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমা শহরে অফিসের
কাজে ছিলেন ইয়ামাগুচি। সকাল ৮টা ১৫ মিনিটে হঠাৎ আকাশে ভয়াবহ এক আলো ছড়িয়ে পড়ে। মুহূর্তের
মধ্যে যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়।
শহরের বড় অংশ মুহূর্তে ধ্বংস হয়ে যায়। ইয়ামাগুচি মারাত্মকভাবে
দগ্ধ ও আহত হলেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান। পরদিন তিনি কোনোভাবে ধ্বংসস্তূপ
পেরিয়ে ট্রেনে করে নিজের শহর নাগাসাকিতে ফিরে আসেন।
কিন্তু ভাগ্যের নির্মমতা এখানেই শেষ হয়নি। মাত্র তিন
দিন পর, ৯ আগস্ট ১৯৪৫-এ, নাগাসাকিতেও আরেকটি পারমাণবিক বোমা...