গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় ইয়াবা তৈরির একটি গোপন ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ল্যাবটির মালিক নজরুল ইসলাম বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সেখানে ইয়াবা তৈরির জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি মজুদ করা হয়েছিল।গ্রেপ্তার নজরুল ইসলাম বাপ্পী টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার তাইজুল ইসলামের ছেলে।শুক্রবার ও শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভ...