মানুষের জীবনে কিছু পাপ এমন রয়েছে, যা শুধু ব্যক্তির ঈমান ও আমলকেই
ক্ষতিগ্রস্ত করে না;
বরং পরিবার, সমাজ
ও মানবিক মূল্যবোধের ওপরও ভয়াবহ প্রভাব ফেলে। ইসলামে এসব গুরুতর পাপ থেকে বিরত
থাকার ব্যাপারে কঠোর সতর্কতা এসেছে। বিশেষ করে এমন সাতটি ধ্বংসাত্মক অপরাধের কথা
রাসুলুল্লাহ (সা.) উল্লেখ করেছেন, যেগুলো মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনে বিপর্যয় ডেকে আনতে
পারে। সহিহ বুখারির বর্ণনায় এসেছে—
عَنْ أَبِيْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله
عليه وسلم قَالَ اجْتَنِبُوْا السَّبْعَ الْمُوْبِقَاتِ قَالُوْا ي...