জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থেই একটি জনযুদ্ধ। শ্রেণি-পেশা-নির্বিশেষে দেশের মানুষ এ যুদ্ধে অংশ নিয়েছিল। এই যুদ্ধ যারা দেখেনি, তারা জাতির গৌরবান্বিত ইতিহাস দেখেনি।’আজ শনিবার রাজধানীর এসকেএস টাওয়ারে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত ‘সিনিয়র টাইগার্সের অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বীরবিক্রম খেতাবধারী এই মুক্তিযোদ্ধা জানান, পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইস্...