নারায়ণগঞ্জ বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতা ও চব্বিশের জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলার বাদী বুলবুল হত্যা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অভিযানে হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে, হত্যার প্রতিবাদে আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। গতরাতেও মহাসড়কে বিক্ষোভ করেছিলেন স্থানীয় লোকজন।শুক্রবার ভোরে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ ৯ জনকে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্...