প্রযুক্তির
কল্যাণে
পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুহূর্তেই দূর-দূরান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে, ছড়িয়ে দেওয়া যাচ্ছে তথ্য ও মতামত। কিন্তু এই সহজ যোগাযোগের আড়ালে ক্রমেই বাড়ছে অপমান, বিদ্রূপ, কটূক্তি ও মানসিক নিপীড়নের মতো প্রবণতা। ভার্চ্যুয়াল জগতে কাউকে হেয় করা, ব্যক্তিগত আক্রমণ চালানো, অপমানজনক মন্তব্য ছড়ানো কিংবা উদ্দেশ্যমূলকভাবে কারও মানসিক শান্তি নষ্ট করার এসব আচরণই পরিচিত অনলাইন বুলিং বা সাইবার বুলিং নামে। অনেকের কাছে এগুলো নিছক মজা কিংবা মতপ্রকাশের...