শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় দেশের আলেম সমাজ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী দলের আমির ড. আব্দুল্লাহ আল নাসের। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধর্মীয় বিষয়ে প্রজ্ঞা, বিশুদ্ধ ইসলামী জ্ঞান ও দ্বীনি অঙ্গনে সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন। গতকাল রবিবার দলের এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করেন ড. নাসের।
তিনি আরও বললেন, শামীম কায়সার মালয়েশিয়া থেকে ইসলামের ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং কোরআনের ওপর গবেষণা চালান। তার পিতা মরহুম আ...